বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

মে মাসে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে আসছে জিম্বাবুয়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : সবশেষ ২০২০ সালে বাংলাদেশ সফরে এসেছিল জিম্বাবুয়ে। তার চার বছর পর চলতি বছরের মে মাসে ফের বাংলাদেশ সফরে আসছে দলটি। সেখানে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। আসন্ন এই সিরিজ অনেক আগেই নিশ্চিত হলেও এবার জানা গেল দিনক্ষণ। সিরিজটি মাথায় রেখে আজ (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজটির পুর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আগামী ২৮ এপ্রিল ঢাকায় এসে পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে হওয়ায় সেদিনই বন্দরনগরীর উদ্দেশ্যে উড়ে যাবে দলটি। সেখানে সিরিজের প্রথম ম্যাচ ৩ মে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ ও ৭ মে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি। 

এদিকে জিম্বাবুয়ে সিরিজে হওয়ার কথা ছিল দুটি টেস্টও। তবে বিসিবির সেই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সেই সিরিজটি সরিয়ে নেওয়া হয়েছে আগামী বছর। অর্থাৎ, জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে ২০২৫ সালে। 

এক নজরে দেখে নিন জিম্বাবুয়ে সিরিজের সূচি। 

ম্যাচ তারিখ সময় ভেন্যু
১ম টি-টোয়েন্টি ৩ মে সন্ধ্যা ৬টা চট্টগ্রাম
২য় টি-টোয়েন্টি ৫ মে সন্ধ্যা ৬টা চট্টগ্রাম
৩য় টি-টোয়েন্টি ৭ মে বিকেল ৩টা চট্টগ্রাম
৪র্থ টি-টোয়েন্টি ১০ মে সন্ধ্যা ৬টা ঢাকা
৫ম টি-টোয়েন্টি ১২ মে সকাল ১০টা ঢাকা

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit