বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

বন্যা নিয়ন্ত্রণে ৭৭৯ কোটি টাকা ঋণ অনুমোদন এডিবির

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার বন্যা নিয়ন্ত্রণ, সেচ এবং জলসম্পদ ব্যবস্থাপনার উন্নতির জন্য ৭১ মিলিয়ন ডলার (৭৭৯ কোটি টাকা প্রায়) ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। জেলা দুটির গ্রামীণ জনগোষ্ঠী যাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তাদের প্রস্তুতি ও স্থিতিস্থাপকতা জোরদার করতে পারে সেদিকে লক্ষ্য রেখে এই ঋণ অনুমোদন করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) এডিবির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে বাংলাদেশের অবস্থান সপ্তম। কার্যকরী অভিযোজন ব্যবস্থা গ্রহণ না করলে ২০৫০ সালের মধ্যে কৃষিতে মোট দেশজ উৎপাদনের ৩০ শতাংশ কমে যেতে পারে।

এডিবির জ্যেষ্ঠ প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ পুষ্কর শ্রীবাস্তব বলেন, এই অতিরিক্ত সহায়তা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদনশীলতা বৃদ্ধি করবে। নারী ও দুর্বল গোষ্ঠীর জন্য আয় এবং টেকসই জীবিকা বাড়াবে। এছাড়া দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের গ্রামীণ এলাকায় দারিদ্র্য হ্রাস করবে।

এই প্রকল্পের ফলে জলবায়ু-সহনশীল বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচব্যবস্থা চালু হবে। এছাড়া লবণাক্ত পানির অনুপ্রবেশ কমবে। প্রকল্পটি ৬ লাখেরও বেশি লোককে উপকৃত করবে বলে আশা করা হচ্ছে। এডিবি আর্থিক প্রকল্প স্থানীয় মালিকানা বৃদ্ধি এবং টেকসইতা নিশ্চিত করতে অংশগ্রহণমূলক পানি সম্পদ ব্যবস্থাপনার প্রচার করবে।

প্রকল্পটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষমতাও তৈরি করবে যাতে পানি সম্পদ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয় উন্নত করা যায়। এবং পানি ব্যবস্থাপনা সংস্থাগুলোর কার্যক্রম তদারকি করা যায় ও এর কার্যক্রমে জলবায়ু অভিযোজন একীভূত করা যায়।

এডিবি চরম দারিদ্র্য দূরীকরণের প্রচেষ্টা অব্যাহত রেখে একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক এবং টেকসই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৪,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit