আন্তর্জাতিক ডেস্ক : ভারতে কার্যকর করা হলো বিতর্কিত সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)। সোমবার দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ২০১৯ সালে আইনটি পাস করে। বিতর্কিত আইনটি ভারতের প্রতিবেশী দেশগুলো থেকে আসা অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্বের অনুমতি দেয়।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এই আইনকে বেশ কয়েকটি অধিকার গোষ্ঠী মুসলিমবিরোধী বলে ঘোষণা করেছিল।
কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/রাত ৮:০১