বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল, মেয়র পদে প্রার্থী ঘোষণা শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর স্ত্রীসহ মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলীর আয়কর নথি জব্দ ‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

দৌলতপুরে সমসংখ্যক ভোট পাওয়ায় লটারী করে চেয়ারম্যান নির্বাচন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৭৭ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে লটারী করে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে দৌলতপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে সমসংখ্যক ভোট প্রাপ্ত প্রার্থীদের অনুপস্থিতিতে এ লটারী করা হয়। লটারীতে মো. আব্দুল মান্নান বিশ্বাস রানা চেয়ারম্যান নির্বাচিত হন।

এসময় জেলা নির্বাচন অফিসার আবু আনছার, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ ও দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অঞ্জন কুমার মন্ডল সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। লটারী পরিচলনা করেন দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অঞ্জন কুমার মন্ডল। তবে লটারীর মাধ্যমে চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া মেনে নেননি প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী মো. আব্দুল মান্নান বিশ্বাস রানা ও মো. ফারুক আলম পান্না।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ ও ভোট গননা শেষে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থীরা হলেন মো. আব্দুল মান্নান বিশ্বাস রানা। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন ৬১২৩ ভোট।

অপরদিকে মো. ফারুক আলম পান্না মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনিও পেয়েছেন ৬১২৩ ভোট। ফলে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় গভীর রাতে লটারী করে নির্বাচনের ফলাফল ড্র ঘোষণা ঘোষণা দেন দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অঞ্জন কুমার মন্ডল। তবে লটারী প্রক্রিয়ায় নির্বাচনের ফলাফল মেনে না নিয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. ফারুক আলম পান্না জানিয়েছেন তিনি আইনের আশ্রয় নিবেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit