সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৬২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘দুর্যোগ প্রস্ততিতে লড়বো-স্মার্ট সোনার বাংলা গড়বো’’ এই প্রতিপাদ্যে সারাদেশের মতো নেত্রকোনার দুর্গাপুরেও নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস। সর্বস্তরের অংশগ্রহনে র‌্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড নিয়ন্ত্রণ বিষয়ক এক মহড়ার মধ্য দিয়ে রোববার এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে সর্বস্তরের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভুমিকম্প এবং অগ্নিকান্ডে আমাদের করণীয় বিষয়ক এক মহড়া প্রদর্শন করেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মহড়া শেষে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) আলোচনা করেন স্থানীয় এমপি আলহাজ¦ মোস্তাক আহমেদ (রুহী)। অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ শফিকুল ইসলাম শফিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শিব্বির আহমেদ তালুকদার, সবুজ মিয়া, প্যানেল চেয়ারম্যান আবু তাহের, ফায়ার ষ্টেশন অফিসার শফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, নেত্রকোনা জেলার মধ্যে দুর্গাপুর উপজেলা একটি প্রবল দুর্যোগপুর্ন উপজেলা। দুর্যোগে ভয় না পেয়ে নিজেদের পুর্ব সচেতনতা ও প্রস্ততি থাকলে সকল দুর্যোগই মোকাবিলা করা সম্ভব। দুর্যোগ প্রস্ততির বিষয়টি মাথায় রেখে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit