বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

চৌগাছায় মশালের আগুনে গরুসহ বসতবাড়ী পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৯৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছার পল্লীতে মশালের আগুনে কৃষকের বসতবাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। এ আগুনে পুড়ে মারা গেছে ১টি গরু। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (৮ মার্চ) ভোরে উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়ীয়ালী গ্রামে কৃষক শামীম হোসেন সন্তোসের বাড়িতে। এ সময় গরু বাঁচাতে গিয়ে কৃষক শামীম হোসেন ও তার ছেলে শাওন হোসেন দগ্ধ হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

কৃষক শামীম হোসেন জানান, গরুর গোয়াল ঘরে অতিরিক্ত মশা থাকায় এ দিন সন্ধ্যায় গোয়াল ঘরে ধোঁয়া দেয়ার জন্য মশালের সাথে খড়-কুটা দিয়ে আগুন দিই। ভোর রাতে ধোঁয়া দেয়া মশাল থেকে গোয়াল ঘরে আগুন ধরে যায়। এ সময় গোয়াল ঘরে রাখা প্লাস্টিকের ২টি ব্যারেলে রাখা ৩শ লিটার ডিজেলে আগুন লেগে যায়। এতে আগুনের তীব্রতা বেড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে আমি বসত ঘর থেকে স্ত্রী ও ছেলেদের সকলকে বাইরে আসতে বলি। 

চোখের পলকে আমার বসত ঘর ও গোয়াল পুড়ে ছাই হয়ে যায়। গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে আমি ও আমার ছেলে শাওন হোসেন (২২) আগুনে দগ্ধ হই। আমরা প্রাথমিক চিকিৎসা নিয়েছি। তবে গরুটি আগুনে পুড়ে মারা গেছে। গরুটির আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। তিনি বলেন, ১টি গরু, ৩শ লিটার ডিজেল, বসত ঘরের আসবাবপত্রসহ আগুনে পুড়ে আমার সবশেষ। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৪,/দুপুর ১২ :৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit