রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

দায়িত্ব অবহেলা ও কাজ ফাঁকি দেয়া আর্থিক দুর্নীতির চেয়েও বড় দুর্নীতি  —-ঢাবি উপাচার্য

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল নীতি-নৈতিকতার ঘাটতি, দায়িত্ব অবহেলা ও কাজ ফাঁকি দেয়াকে আর্থিক দুর্নীতির চেয়েও বড় দুর্নীতি হিসেবে উল্লেখ করে বলেছেন, সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হলে মানুষের মনস্তাত্তিক পরিবর্তন ঘটাতে হবে। আজ ০৬ মার্চ (২০২৪) বুধবার আইন বিভাগের সেমিনার কক্ষে ৪ দিনব্যাপী ‘দুর্নীতি বিরোধী মুট কোর্ট’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং ঢাকা ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি (ডিইউএমসিএস) যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, অধ্যাপক ড. সুমাইয়া খায়ের ও অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গবেষণায় সর্বাধিক গুরুত্ব প্রদানের জন্য শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেন, “জ্ঞান ব্যবস্থাপনার ক্ষেত্রে দেশের সকল বিশ্ববিদ্যালয়কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, নতুন জ্ঞান সৃষ্টি না করলে বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা থাকে না।বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারিসহ সকলের সহযোগিতা কামনা করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান স্বচ্ছ হলে অন্য প্রতিষ্ঠানও স্বচ্ছ হবে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করার লক্ষ্যে প্রায়োগিক জ্ঞানের চর্চা বৃদ্ধি করতে হবে।

মুট কোর্ট প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা অ্যাকাডেমিক দৃষ্টিকোণ থেকে দুর্নীতি বিরোধী বিষয়াবলী বিশ্লেষণ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের ২০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুটকোর্ট প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৪,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit