রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

ঢাবির  উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১১২ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষ্যে ‘সমতা ও উন্নয়নে নারীর জন্য বিনিয়োগ’ শীর্ষক এক আলোচনা সভা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের চেয়ারপার্সন ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বিশেষ অতিথি এবং বিশিষ্ট কবি ও লেখক শামীম আজাদ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, “সুন্দর ও উন্নয়ত সমাজ গড়তে হলে নারীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে”। দেশে নারীর ক্ষমতায়ন ও নারী উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনবদ্য অবদান তুলে ধরে তিনি বলেন, “ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নারী সমাজের অধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির উন্নয়নে সকল পেশায় নারীদের সম্পৃক্ত করেছেন”।

দেশের উন্নয়নের ধারা আরও এগিয়ে নিতে সকলক্ষেত্রে নারীদের ভূমিকা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে ‘সমতা ও উন্নয়নে নারীর জন্য বিনিয়োগ’ প্রতিপাদ্যে অনুচিন্তা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ২য় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৪,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit