সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

নরসিংদীতে নলকূপ বসাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৬৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মনোহরদী উপজেলায় গভীর নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার শুকুন্দী ইউনিয়নের গাছুয়ারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান।

নিহতরা হলেন- পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে রুবেল মিয়া (৩০) এবং রাকিবুল হাসান (১৭)। স্থানীয়দের বরাতে ওসি কাশেম বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্প বাস্তবায়নের জন্য গাছুয়ারকান্দা গ্রামের অহিদ মিয়ার বাড়িতে গভীর নলকূপ স্থাপনের জন্য রুবেল ও রাকিবুলসহ অন্তত ১৫জন শ্রমিক কাজ করছিলেন।

“সকাল সাড়ে ৮টার দিকে নলকূপের লোহার পাইপ বসানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন রুবেল ও রাকিবুল।”এ সময় বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। ওসি বলেন, তাদের লাশের সুরতহাল তৈরি শেষে পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit