শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

হামাসের প্রতি যুদ্ধবিরতি মেনে নেওয়ার আহ্বান ব্লিংকেনের

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতির পরিকল্পনা মেনে নিতে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন। ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রেক্ষিতে মঙ্গলবার (৫ মার্চ) ব্লিংকেন এ আহ্বান জানান।

এদিকে আলোচনার মধ্যস্থতাকারীরা গত পাঁচ মাস ধরে চলা যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় তৃতীয় দিনের মতো কায়রোতে বৈঠকে বসেছেন। যুক্তরাষ্ট্র ও হামাস প্রতিনিধিরা মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বসে পবিত্র রমজান মাসের আগেই জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধ বন্ধের জন্যে চেষ্টা অব্যাহত রেখেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র একজন কর্মকর্তার বরাতে মিসরের আল কাহেরা নিউজ জানিয়েছে, ‘আলোচনা কঠিন, তবে চেষ্টা অব্যাহত রয়েছে।’উল্লেখ্য, এই আল কাহেরা নিউজের সঙ্গে দেশটির গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আলোচনায় হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে তেল আবিবের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের ছেড়ে দেওয়া এবং গাজায় মানবিক সহায়তা জোরদারসহ ছয় সপ্তাহের যুদ্ধবিরতির বিষয় রয়েছে।

এ প্রেক্ষিতে মার্কিন শীর্ষ কূটনীতিক ব্লিংকেন হামাসের প্রতি যুদ্ধবিরতির পরিকল্পনা মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘অবিলম্বে যুদ্ধবিরতিসহ জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনার একটি সুযোগ আমরা পেয়েছি, যাতে মানবিক সহায়তা সরবরাহ বাড়বে এবং সমস্যার স্থায়ী সমাধানে শর্ত দেওয়া যেতে পারে।’

তিনি আরও বলেছেন, ‘হামাস যুদ্ধবিরতিতে অংশ নিতে প্রস্তুত কিনা সে সিদ্ধান্ত তাদের।’অন্যদিকে দিন দিনই ভয়াবহ হয়ে উঠছে গাজার মানবিক পরিস্থিতি। সেখানে দুর্ভিক্ষ অনিবার্য বলেও সতর্ক করেছে জাতিসংঘ। এ অবস্থাতেই গাজায় যুদ্ধ আরও জোরদার করা হয়েছে। হামাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর খান ইউনুসের কাছে হামাদে ইউরোপীয় হাসপাতালের নিকটে ইসরায়েল একের পর এক বিমান হামলা চালিয়েছে।

খান ইউনুসের বাসিন্দারা জানিয়েছেন, তারা রাস্তায় পচা লাশসহ বাড়িঘর ও দোকানপাট ধ্বংস হয়ে যেতে দেখেছেন। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এরপরই ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৪,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit