শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পাকিস্তানে প্রেসিডেন্ট পদে জয়ের পথে জারদারি

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। নির্বাচনে জয়ের পথে এগিয়ে রয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি। ইতোমধ্যে তিনি ৩৪৫ ইলেক্টোরাল ভোটের সমর্থন সংগ্রহ করেছেন। মঙ্গলবার এক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।

৯ মার্চ অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে আসিফ আলি জারদারি পাশতুনখোয়া মিলি আওয়ামী পার্টির (পিকেএমএপি) চেয়ারম্যান মাহমুদ খান আচাকজাইয়ের মুখোমুখি হবেন। আচাকজাই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) থেকে প্রেসিডেন্ট পদে মনোনীত।

পাকিস্তানের গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কোনো দলই সরকার গঠনের মত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তাই জোট সরকার গঠন করেছে পাকিস্তান মুসলিগ লীগ-নওয়াজ (পিএলএম-এন), পিপিপিসহ ৮টি দল। আর ওই জোট সরকারে প্রধানমন্ত্রী পদে প্রার্থী দিয়েছিল পিএলএম-এন এবং প্রেসিডেন্ট পদে প্রার্থী দিয়েছে পিপিপি। প্রধানমন্ত্রী পদে ইতোমধ্যে বিজয় অর্জন করেছেন পিএলএম-এনের সভাপতি শাহবাজ শরিফ। 

পাকিস্তানের সংবিধানে বলা আছে, প্রেসিডেন্ট পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে অবশ্যই তাকে পাকিস্তানের একজন মুসলিম নাগরিক হতে হবে। সেই সঙ্গে তার বয়স হতে হবে ৪৫ বছরের বেশি এবং তাকে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচিত হওয়ার মতো যোগ্যতাসম্পন্ন হতে হবে। 

ইলেক্টোরাল কলেজ গঠনের পর পাকিস্তান সংবিধানের ৪১(৩) অনুচ্ছেদের অধীনে সংসদ, সিনেট এবং চারটি প্রাদেশিক পরিষদের বিশেষ অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৪/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit