বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

গাজার পরিস্থিতি ‘একেবারেই অগ্রহণযোগ্য’: ব্লিঙ্কেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি ‘একেবারেই অগ্রহণযোগ্য’। ইসরায়েলকে অবশ্যই যাদের প্রয়োজন তাদের কাছে সহায়তা পৌঁছানোর জন্য সম্ভাব্য প্রতিটি উপায় এবং সম্ভাব্য প্রতিটি পদ্ধতি সর্বোচ্চ ব্যবহার করতে হবে।

ওয়াশিংটনে কাতারের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে ষষ্ঠ কাতার-যুক্তরাষ্ট্র কৌশলগত সংলাপের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ব্লিঙ্কেন বলেন, ফিলিস্তিনের জনগণকে আরও ত্রাণ সরবরাহের জন্য যুক্তরাষ্ট্র ‘প্রতিদিনই চাপ দেবে’।

লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে ইয়েমেনে হুতিদের অব্যাহত হামলার নিন্দা জানিয়ে ব্লিঙ্কেন এ অঞ্চলের পরিবেশ ও খাদ্য নিরাপত্তার ওপর বিরূপ প্রতিক্রিয়ার কথা উল্লেখ করেন।

শেখ জসিম বলেন, গাজায় যুদ্ধবিরতি পেতে, সব বন্দীকে ফেরাতে এবং এ অঞ্চলে স্থায়ী শান্তি অর্জনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে কাতার।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৪/রাত ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit