বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল, মেয়র পদে প্রার্থী ঘোষণা শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর স্ত্রীসহ মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলীর আয়কর নথি জব্দ ‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট

জয়পুরহাটে আর্থিক সাক্ষরতা দিবস পালিত 

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৪৪৬ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : “দেশব্যাপী আর্থিক সাক্ষরতা ও শিক্ষায় সমৃদ্ধির পথে সবাই মিলে এগিয়ে যাই ” এই শ্লোগান নিয়ে জয়পুরহাটে আর্থিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। সোমবার (৪ মার্চ) আই এফআইসি ব্যাংকের আয়োজনে জয়পুরহাট সরকারি কলেজে মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

আলোচনা সভায় আই এফআইসি ব্যাংকের জয়পুরহাট শাখার ব্যবস্থাপক ইসমাইল হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম। এসময় আরও বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান, কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান গোলাম আজম,সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তৌফিকুর রহমান সরকার ও কম্পিউটার কিন্টার গার্টেন স্কুলের অধ্যক্ষ  সুফিয়া সুলতানা।

এসময় আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা রিপন হোসেন, তানভীর রহমান, মোরশেদ মিঠু, জাহিদ বিন সুলতান ও মিজানুর রহমান। আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৪,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit