বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল, মেয়র পদে প্রার্থী ঘোষণা শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর স্ত্রীসহ মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলীর আয়কর নথি জব্দ ‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট

নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস পালিত

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৮৬ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস ২০২৪। দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। রোববার সকাল ১১ টায় বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে এ সকল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আলম খান।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীরের সভাপতিত্বে সেকশন অফিসার টুম্পা চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মো. হারুন অর রশিদ,া বিশ্ববিদ্যালয়েরর বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. আঙ্গুর হোসেন,ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক হাফসা আক্তার, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক শোভন রায়, সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মালা রানী বর্মন, জনসংযোগ কর্মকর্তা এনামুল হক, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক ফারজানা ফাইজা একা প্রমুখ। এরআগে বিশ^বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে র‌্যালি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শেষ হয় এবং বিশ্ববিদ্যালয় দিবসের কেক কাটা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit