শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নতুন লুকে ভাইরাল আমির খান সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ

বোচাগঞ্জে যাত্রীবাহী কোচ ট্রাক মুখী মুখী সংঘর্ষ আহত-৫

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৩১২ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ-দিনাজপুর সড়কের গঙ্গাপুর নামক স্থানে যাত্রীবাহী ২টি কোচ ও ট্রাকের সাথে ত্রি-মুখী সংঘর্ষে কোচের ৫ যাত্রীসহ হানিফ এন্টারপ্রাইজের সুপার ভাইজার গুরুতর আহত হয়েছে।৩ মার্চ রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে সেতাবগঞ্জ হতে হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী কোচ-ঢাকা মেট্রো-ক-১৫-০৮৩৩ ঢাকার উদ্যেশে ছেড়ে গেলে বোচাগঞ্জ উপজেলার গঙ্গাপুর নামক স্থানে দিনাজপুর হতে ছেড়ে আসা ট্রাক ঢাকা মেট্্েরা-ট-১৩-০৮৩৬ এর সাথে সংঘর্ষ হলে ঢাকা থেকে ছেড়ে আসা অপর শ্যামলী পরিবহনের ১টি কোচ-ঢাকা মেট্রো-ব-১৫-১১০৩ দুর্ঘটনায় পতিত হানিফ এন্টারপ্রাইজকে ধাক্কা দেয়। ত্রি-মুখী সংঘর্ষে ৫ জন যাত্রী আহত হয়। কোচের মধ্যে থাকা সকল যাত্রী নিরাপদে বেড়িয়ে আসতে পারলেও হানিফ এন্টারপ্রাইজের সুপার ভাইজার মোঃ রাসেল কোচের ভিতর আটকা পড়ে যায়।

খবর পেয়ে সেতাবগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এসে হানিফ কোচের দরজা কেটে গুরতর আহত অবস্থায় সুপারভাইজার রাসেল কে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য আহতদের সেতাবগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়।দূর্ঘটনার খবর পেয়ে দিনাজপুর জেলা পুলিশ সুপারের একটি উদ্ধারকারী চেইন পুলি ঘটনাস্থলে এসে গাছের সাথে ধাক্কা খাওয়া হানিফ এন্টারপ্রাইজ কে উদ্ধার করে যোগাযোগ ব্যবস্থা সচল করে। এছাড়াও এসময় বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে সার্বিক তদারকি করেন। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার , দিনাজপুর জেলা ফায়ার সার্ভিস এডিএম মোঃ আমিরুল ইসলাম,বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবু মামুন ঘটনাস্থলে ছুটে যান। এলাকাবাসী জানান, গঙ্গাপুরের এই বাকটিতে প্রায়শাই দুর্ঘটনা ঘটছে।

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৪/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit