শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জাকারিয়া খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ ছিল: ইসরায়েলি রাজনীতিবিদ নতুন লুকে ভাইরাল আমির খান সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি

বোচাগঞ্জে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২০১ Time View

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধ : দিনাজপুরের বোচাগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন(বিকাস) আয়োজিত ২০২৩ শিক্ষাবর্ষে কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তি প্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২মার্চ শনিবার বেলা ১১টায় সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ আবু সোয়ায়েব এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ জুলফিকার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম, সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর কবির সোহাগ, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান (হিরু) সাংগঠনিক সম্পাদক মোঃ নুর আলম বিপ্লব প্রমুখ।

অনুষ্ঠানে কিন্ডারগার্টেন স্কুলের ১ শত ৫০জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা স্মরক, বৃত্তি, সনদপত্র ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কিডস কেয়ার স্কুলে প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন। ক্যাপশনঃ বোচাগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত ২০২৩ শিক্ষাবর্ষে কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তি প্রাপ্ত শিক্ষাথীদের পুরস্কার বিতরণ করছেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ জুলফিকার হোসেন।

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৪,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit