সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

ঢাবি উপাচার্যের বাংলো থেকে নবজাতকের লাশ উদ্ধার, ধামাচাপা দেয়ার চেষ্টা তত্ত্বাবধায়কের!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১১৪ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের বাসভবন ‘উপাচার্য বাংলো’ থেকে একটি মৃত নবজাতকের লাশ উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং পুলিশ । তবে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন বাসার তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) মোজাম্মেল হক।

আজ ২৯ ফেব্রুয়ারি (২০২৪) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্য বাসভবনের পূর্ব দিকে রোকেয়া হল স্টাফ কোয়ার্টার সংলগ্ন দেয়ালের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে শাহবাগ থানা পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম নবজাতককে  উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বাসার নিরাপত্তা প্রহরীদের ধারণা , নবজাতকটিকে কেউ দেয়ালের ওপার থেকে উপাচার্যের বাংলোর ভেতর ফেলে দিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেন নি। অফিসে যোগাযোগ করলেও তাঁকে পাওয়া যায় নি।

ভিসি বাংলোর নিরাপত্তা প্রহরীদের সাথে কথা বলে জানা যায় ,রোকেয়া হলের স্টাফ কোয়ার্টারের দিক থেকে কেউ একজন বাচ্চাটি দেয়ালের উপর দিয়ে উপাচার্যের বাংলোর মধ্যে ফেলে দিয়েছে। তবে হঠাৎ মাটিতে কিছু একটা পড়ার শব্দ শুনে পরিচ্ছনতাকর্মীরা সেটি উদ্ধার করে। মৃতদেহটি দেখে মনে হচ্ছিল সদ্য জন্ম নেওয়া শিশু। স্টাফরা সেটি দেখার পর প্রক্টরিয়াল টিম এবং পুলিশকে জানালে পুলিশ এসে মৃতদেহটি নিয়ে যায়।

ভিসির বাংলোর কেয়ারটেকার মোজাম্মেল হক বিষয়টি রহস্যজনক কারণে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন।এই বিষয়ে তাকে মোবাইলে কল দিলেও তিনি কল রিসিভ করেন নি। গোপন সূত্রে এই প্রতিবেদক নিশ্চিত হন যে তিনি (মোজাম্মেল) বিকেলে ভিসি অফিসে অবস্থান করছেন।ভিসি অফিসে গিয়ে তার সাথে কথা বলতে চাইলে তিনি বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন।

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit