সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন কাস্টমস কর্মকর্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

ডেস্ক নিউজ : কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মিরসরাইয়ের আবদুল আলীম (৩৬) নামের এক কাস্টমস কর্মকর্তার মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামমুখী লেনের ফেনীর লালপোল এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবদুল আলীম মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকার আবদুল কাদেরের ছেলে। সে সিলেটের মৌলভীবাজার কাস্টমস অফিসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামমুখী লেনে চলন্ত একটি অজ্ঞাতনামা ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারায়। বাসটি সড়কের ডান পাশের রোড ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়। ফলে বাসের কয়েকজন যাত্রী আহত হন।

পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আবদুল আলীমকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 

আবদুল আলীমের খালাতো ভাই আরিফ বলেন, ‍“ছুটিতে সিলেট থেকে ট্রেনে করে ফেনী এসেছিলেন আবদুল আলীম। পরে ফেনীর মহিপাল থেকে সিডিএম পরিবহনের বাসে করে বারইয়ারহাটের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।”

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, “দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নিতে দুটি রেকার দিয়ে কাজ করা হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বাসটি সরিয়ে নেওয়া হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে মারা যাওয়া ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়ার হয়েছে।”

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ১১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit