জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। শুক্রবার (০১মার্চ) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস উপলক্ষে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।
বক্তারা বলেন, ১৯৬০ সালের ১ মার্চ আলফা লাইফ ইন্স্যুরেন্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগদান করেন। ওই দিনকে স্মরণীয় রাখতে ১ মার্চ থেকে জাতীয় বীমা দিবস পালন করা হয়। বক্তারা এসময় প্রতিটি মানুষের জীবনে বীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান।এসময় মাটিরাঙ্গা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর উপজেলা প্রকৌশলী মো.শাহ জাহান, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ সহ বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/০১ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪০