মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

সিনেমার ঘোষণা দিয়ে গোপনে দেশ ছাড়লেন শাবনূর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি দেশ ছেড়েছেন শাবনূর। কিন্তু বিষয়টি কাউকে জানাননি। অনকেটা গোপনেই তিনি দেশ ছাড়েন। কবে ফিরবেন সেটা জাননে না কেউ।

সিনেমার ঘোষণা দিয়ে হঠাৎ শাবনূরের চলে যাওয়ার কারণে এখন চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকরা। তারা শঙ্কা প্রকাশ করছেন, হয়তো কাজ থেমে যাবে।

গত বছরের শেষদিকে দেশে এসেছিলেন শাবনূর। এরপর নিজের জন্মদিনে চয়নিকা চৌধুরীর পরিচালনায় মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধে ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয়ের কথা বলেছিলেন। এ বছরের মাঝামাঝি ‘মাতাল হাওয়া’র শুটিংয়ের দিনতারিখ ঠিক করা হয়েছিল। 

‘রঙ্গনা’র ফার্স্ট লুকে তিনটি রহস্যময়ী চরিত্রে ধরা দিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। ছবি: সংগৃহীত

এরই মধ্যে ‘রঙ্গনা’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফেরার ঘোষণা দেন তিনি। ১০ ফেব্রুয়ারি রাতে ঢাকা ক্লাবে সিনেমাটির মহরত অনুষ্ঠান আয়োজন করেছিল সংশ্লিষ্টরা। ‘রঙ্গনা’র ফার্স্ট লুক প্রকাশও পেয়েছে। এমএস মুভিজের ব্যানারে ‘রঙ্গনা’ প্রযোজনা করছেন মৌসুমি আক্তার মিথিলা।


এদিকে মহরতে শাবনূরকে নিয়ে নিয়ে আরও একটি সিনেমার নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা এমএস ফিল্মস। ‘এখনো ভালবাসি’ সিনেমাটিও নির্মাণ করবেন রঙ্গনার পরিচালক আরাফাত।

দুটি সিনেমায় অভিনয় করার কথা অনেকটা নিশ্চিতভাবেই জানান তিনি। এজন্য নিজেকে প্রস্তুত করারও ঘোষণা দেন। এরমধ্যে গেপানে দেশত্যাগের বিষয়টি ভালভাবে নিচ্ছেন না চলচ্চিত্র অঙ্গনের কেউ। 

 

 

কিউএনবি/আয়শা/২৮.০২.২০২৪/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit