বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম

পরিবার হেনস্তার শিকার, মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইলেন আমির

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ করা পোস্টে আমির লিখেছেন, ‘মুলতানের ডেপুটি কমিশনারের অগ্রহণযোগ্য ব্যবহারে বিস্মিত। তিনি আমার পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, দাম্ভিকভাবে মাঠের মালিকানা দাবি করেছেন এবং ম্যাচের মধ্যে অন্যায়ভাবে আসন থেকে তাদের তুলে দিয়েছেন। ক্ষমতার এই অপব্যবহার অসহ্য! ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মরিয়ম নওয়াজ (নাম ট্যাগ করে) আশা করি আপনি ব্যবস্থা নেবেন।’

পিএসএলের এবার নবম মৌসুম চলছে। করাচি কিংস ছেড়ে এবার কোয়েটা গ্লাডিয়টর্সে খেলছেন ৩১ বছর বয়সী আমির। ৪ ম্যাচে ৩ জয়ে মোট ৬ পয়েন্ট নিয়ে পিএসএল টেবিলের দুইয়ে তারা। এই চার ম্যাচেই খেলা আমির এ পর্যন্ত ৪ উইকেট পেয়েছেন।

Pakistan | Maryam Nawaz becomes first-ever woman Chief Minister of a  province in Pakistan - Telegraph India
পিএমএল-এন নেত্রী মরিয়ম নওয়াজ।  ছবি: সংগৃহীত

২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন আমির। মাঝের এই সময়ে একাধিকবার তার জাতীয় দলে ফেরার গুঞ্জন শোনা গেছে। তবে আমির পাকিস্তানের সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছে, অবসরে ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ভাবছেন না তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/২৮.০২.২০২৪/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit