শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

আশুলিয়ায় আবুল মুন্সীর সমর্থনে মতবিনিময় সভা 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৫৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আসন্ন ইউপি নির্বাচনে আশুলিয়ার  স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসাইন মুন্সীর সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর আশুলিয়ার দক্ষিন গাজিরচট মুন্সিপাড়া কেন্দ্রীয় মসজিদে মুরব্বি ও এলাকাবাসীর সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় এই মেম্বার পদপ্রার্থীকে  জয়যুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাবেন বলে সকলে হাত তুলে প্রতিশ্রুতি দেন।
আব্দুর রহিম মুন্সির সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার আব্দুর রশিদ মুন্সী, জনাব আলী, থানা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী মুন্সী, প্রধান এগ্রো’র স্বত্বাধিকারী আবুল হোসেন প্রধান, আব্দুল হালিম মুন্সী, নাসির মুন্সী, আফসার মুন্সী, মোকসেদ মুন্সী, রহমত আলী মুন্সী, মাসুদ মুন্সী। 
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম মুন্না মুন্সী, জয়নাল আবেদীন, আবেদ আলী মুন্সী ও কৃষক দলের আনোয়ার হোসাইন, মো: ইমরান হোসাইন আকাশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit