বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

চিড়িয়াখানায় গিয়ে হৃদরোগে স্বামীর মৃত্যু, শোকে স্ত্রীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মর্মান্তিক এমন ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, গাজিয়াবাদের এক তরুণ দম্পতি সোমবার চিড়িয়াখানায় ঘুরতে যান। সেখানে গিয়ে প্রথমে বুকে ব্যথা ও পরে হাসপাতালে নিলে অভিষেক আহলুওয়ালি (২৫) নামের ওই যুবককে মৃত ঘোষণা করা হয়। কিন্তু স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন অভিষেকের স্ত্রী অঞ্জলি।
 
তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বছরের ৩০ নভেম্বর অভিষেক ও অঞ্জলির বিয়ে হয়েছিল। সোমবার দিল্লির চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন দুজন। সেখানেই অভিষেক বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন।

পরে অঞ্জলি তার বন্ধুদের ফোন করেন এবং তার স্বামীকে প্রথমে গুরু তেগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে অভিষেককে সফদরজং হাসপাতালে রেফার করা হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অভিষেকের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

 
সোমবার রাত ৯টার দিকে গাজিয়াবাদের বৈশালীর আহলকন অ্যাপার্টমেন্টে ওই দম্পতির বাড়িতে অভিষেক আহলুওয়ালির মরদেহ পৌঁছায়।
 
কিন্তু স্বামীর অকালমৃত্যুর শোক সইতে না পেরে অঞ্জলি তাদের বাড়ির সপ্তম তলার বারান্দায় গিয়ে নিচে ঝাঁপ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে বৈশালীর ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ভোরে তিনিও মারা যান। 

 

 

কিউএনবি /আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit