রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান কবীরের মৃত্যু

এম এ রহিম, চৌগাছা(যশোর)
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৪ Time View

এম এ রহিম, চৌগাছা(যশোর) : যশোরের চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শাজাহান কবীর মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলিল্লাহি রাজিউন)শাজাহান কবিরের ছেলে হুমায়ন কবির সোহেল জানান, সোমবার দিবাগত রাত ১১ টার দিকে তার বাবা মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এই বর্ষিয়ান রাজনীতিবিদ একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

তিনি ২০০১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।মরহুমের স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সোমবার দিবাগত রাতে ১১ টার দিকে উপজেলার ফুলসারা গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) জহরের নামাজের পরে জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন স¤পন্ন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা ও চৌগাছা থানার ওসি তদন্ত জেল্লাল হোসেন উপস্থিত ছিলেন। তার জানাযা নামাজে যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম হাবিবুর রহমান, সাধারণ সম্বাদক মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, চৌগাছা পৌর মেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল, উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ, চৌগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু, ইউপি চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম, আব্দুল হামিদ মল্লিক, এম এম মমিনুর রহমান, হবিবর রহমান, আবুল কাশেম, অধ্যক্ষ হারুনুর রশিদ, ন্যাপ নেতা অ্যাডভোকেট এনামুল হকসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বর্ষিয়ান এই প্রবীণ নেতার জানাযা নামাজে উপস্থিত ছিলেন।

 এদিকে তারমৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছন যশোর -২ চৌগাছা ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন। বিবৃতিতে তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

 

কিউএনবি /আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit