মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

চিড়িয়াখানায় হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যু: অতঃপর সপ্তম তলা থেকে লাফ দিয়ে স্ত্রীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নয়াদিল্লির গাজিয়াবাদের এক তরুণ দম্পতি অভিষেক আহলুওয়ালি (২৫) ও অঞ্জলি। এই দম্পতি গত বছরের ৩০ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সোমবার দিল্লির একটি চিড়িয়াখানা পরিদর্শনে গিয়েছিলেন তারা। সেখানে থাকাবস্থায়ই হঠাৎ বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন অভিষেক। খবর এনডিটিভি।

এর পর অঞ্জলি বন্ধুদের ফোন করে তার স্বামীকে প্রথমে গুরুতেগ বাহাদুর হাসপাতালে নিয়ে যান। পরবর্তী সময়ে তাকে সফদরজং হাসপাতালে রেফার করা হয়। সেখানেই অভিষেককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তারা অভিষেকের মৃত্যুর কারণ হিসেবে হার্টঅ্যাটাককে চিহ্নিত করেন। 

এর পর সেদিন রাত ৯টা নাগাদ গাজিয়াবাদের বৈশালীর আহলকন অ্যাপার্টমেন্টে নববিবাহিত দম্পতির বাড়িতে তার মরদেহ পৌঁছায়। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে অঞ্জলি তাদের সপ্তম তলার বারান্দায় গিয়ে ঝাঁপ দেন। এর পর গুরুতর আহতাবস্থায় তাকে বৈশালীর ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সেখানেই আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঞ্জলি।

অভিষেকের আত্মীয় ববিতা বলেন, ‘মৃতদেহ বাড়িতে আনার পর সে (অঞ্জলি) পাশে বসে কাঁদতে থাকে। তার পর হঠাৎ করে উঠে বারান্দার দিকে দৌড়ে যায়। আমি ভেবেছিলাম সে লাফ দিতে যাচ্ছে। আমি তার পেছনে দৌড়ে যাই। কিন্তু আমি যাওয়ার আগেই অঞ্জলি সাত তলা থেকে লাফ দেন’।

কিউএনবি /অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit