শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জাকারিয়া খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ ছিল: ইসরায়েলি রাজনীতিবিদ নতুন লুকে ভাইরাল আমির খান সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি

কেশবপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে ও ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সচিব ইমরান হোসেনের সঞ্চালনায় “স্মার্ট হবে সরকার, নিশ্চিত হবে সেবার অধিকার” প্রতিপাদ্য বিষয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্যা ও কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা। উপস্থিত ছিলেন কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী প্রমুখ। বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবির ও গ্রাম পুলিশ আতিয়ার রহমান।

 

 

কিউএনবি /অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit