বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

হৃদয়ের সঙ্গে জুটিকে ‌‘জীবনের সেরা’ বললেন লিটন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : ১৮৫ রানের বিশাল লক্ষ্য তাড়ায় বিশেষ কিছু করার দরকার ছিল। আর বড় একটি জুটি গড়ার মাধ্যমে সেটি করতেও পেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতকাল লিটন দাস ও তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে এসেছে ৮৯ বলে ১৪৩ রানের অবিশ্বাস্য জুটি।

হৃদয় ৪৩ বলে ৬৪ রান করে আউট হলেও লিটনের ব্যাট থেকে এসেছে ৫৭ বলে ৮৩ রান। আর এতেই ৬ উইকেটের ব্যবধানে হেরেছে রংপুর রাইডার্স।

ম্যাচসেরার পুরস্কারটা লিটনের হাতে উঠলেও রান তাড়ার কৃতিত্বটা তিনি হৃদয়কে দিয়েছেন। শুধু তাই নয়, তাদের এই জুটিকে ক্যারিয়ারের সেরা আখ্যাও দিয়েছেন লিটন।

 

সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘আমার জীবনে তো সেরা…এমন কখনো হয়নি যে এত ভালো পার্টনারসহ ব্যাটিং করেছি। যেভাবে সে ব্যাটিং করেছে, সেটা অসাধারণ। নন-স্ট্রাইক থেকে দেখতে ভালো লাগছিল। তার থেকে বড় জিনিস, একজন পার্টনারের কাজ হচ্ছে আরেক পার্টনারকে রিলিফ করে দেওয়া। আমার মনে হয় সে আমাকে পুরো রিলিফ করে দিয়েছে খেলাটা বড় করার জন্য।’

বিদেশি তারকাদের ভিড়ে দুজন দেশি ব্যাটারে ভর করে জয়ে কি বেশি স্বস্তি? এমন প্রশ্নে লিটন বলেন, ‘হ্যাঁ অবশ্যই। সাধারণত আমরা টি-টোয়েন্টিতে বড় বড় রান তাড়া করি না। সেদিক থেকে অন্যতম সেরা বলতে পারেন। দুজনই বাংলাদেশি। দুজনই জাতীয় দলের খেলোয়াড়। আশা করি যে আমরা এটা ধারাবাহিকভাবে করতে পারি।’

 

কিউএনবি /অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit