শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ব্যাংক ভবনের ছাদের পিলারে বাঁধা সিকিউরিটি গার্ডের লাশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬১ Time View

ডেস্ক নিউজ : চাঁদপুরের মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ড শাহাদাত (২৪) নামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার গজরা বাজারের একটি ব্যাংক ভবনের ছাদের পিলারের সঙ্গে বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

শনিবার রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। শাহাদাত উপজেলার গজরা গ্রামের আব্দুস সামাদের ছেলে।

জানা যায়, উপজেলার গজরা বাজারে কৃষি ব্যাংক শাখার সিকিউরিটি গার্ড শাহাদাতের লাশ ব্যাংক ভবনের ছাদে খুঁটির সঙ্গে বেঁধে রাখা অবস্থায় পাওয়া যায়। পরে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল করে এবং ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।

নিহত শাহাদাতের মা জানান, আমার ছেলে শাহাদাত কৃষি ব্যাংকে সিকিউরিটি গার্ডের কাজ করতো। অন্যান্য দিনের মতো শনিবার রাতেও ডিউটি করতে যায়। সকালে ভোরে প্রতিদিন বাসায় আসলেও রোববার ভোরে ছেলে বাসায় না আসায় তাকে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। তাই সন্দেহ হয়। পরে ব্যাংকে এসে দেখি তালা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি। পরে জানতে পারি ব্যাংক ভবনের ছাদে বিদ্যুতের খুঁটির সঙ্গে তার দিয়ে বেঁধে রেখে তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আমি সুষ্ঠু বিচার চাই।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল চৌধুরী জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। খুব দ্রুত সময়েই দোষীদের বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহিদ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। লাশের গলায় (রশির দাগ) আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি /অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit