শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি থেকে টি-টেনে রূপ নেওয়া ম্যাচে বৃষ্টি আইনে ২৭ রানে জিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া। সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও সেরে নিলো দলটি।

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। এবার শেষ ম্যাচেও দারুণ জয়ে কিউদের ধবলধোলাই করল অজিরা। বৃষ্টি বাধায় সফরকারীদের ইনিংস শেষ হয় ১০.৪ ওভারে। যেখানে ৪ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে তারা। দ্বিতীয় ইনিংস ১০ ওভারে নেমে আসার পর নিউজিল্যান্ড ৩ উইকেটে তুলতে পারে ৯৮ রান।

আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ঝড়ো গতিতে রান তুলেছে। যদিও ওপেনার ট্রাভিস হেড ৩০ বলে ৩৩ রানের ওয়ানডে ধাচের ইনিংস খেলেছেন। কিন্তু পরে ম্যাথু শর্ট ১১ বলে ২৭ রানের এবং গ্লেন ম্যাক্সওয়েল ৯ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলে অজিদের বড় সংগ্রহ পাইয়ে দেন। এছাড়া শেষদিকে জশ ইংলিস (৮ বলে ১৪*) এবং টিম ডেভিড (৩ বলে ৮*) ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

জবাবে নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ছাড়া সেভাবে কেউ দাঁড়াতে পারেননি। চারে নামা ফিলিপস ২৪ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। কিন্তু বাকিদের কেউ সেভাবে রান তুলতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭* রান করেছেন মার্ক চ্যাপম্যান। কিন্তু এজন্য তিনি বল খেলেছেন ১৫টি। রানের সঙ্গে পাল্লা না দিতে পারায় হার মানতে হয় তাদের।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit