শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

আম্বানির পুত্রের প্রাক-বিবাহে অতিথি তালিকা যেন চাঁদের হাট!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৭ Time View

বিনোদন ডেস্ক : রিলায়্যান্স কর্তা মুকেশ আম্বানির কনিষ্ঠপুত্র অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ের খবরে সরগরম ভারত। বিবাহ পূর্বক আয়োজিত  অনুষ্ঠানে ভারতের বিনোদন জগৎ জ্বরে কাঁপছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে, মার্চের শুরু থেকে টানা তিন দিন ধরে চলবে তাদের প্রাক-বিবাহ অনুষ্ঠান। রিলায়্যান্স প্রধান মুকেশ আম্বানির কনিষ্ঠপুত্রের বিয়েতে থাকছে ব্যাপক চমক।

গুজরাতের জামনগরের এই আয়োজনে যোগ দিচ্ছেন দেশ-বিদেশের বহু তারকা ও অতিথি। এক থেকে তিন মার্চ পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে এক সূত্রে বাঁধা পড়বে হলিউড, বলিউড এবং দক্ষিণী সিনেমাজগৎ।

খবর বের হয়েছে, ওই অনুষ্ঠানে সপরিবারে যোগ দেবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, রজনীকান্তের মতো অভিনেতারা। থাকবেন সালমান খান এবং অক্ষয় কুমারও। কারিনা কাপুর-সাইফ আলি খান, রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভাট-রণবীর কাপুর, অজয় দেবগন-কাজল, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কাপুর। তালিকায় কোন নামি বলিউড অভিনয় শিল্পী নেই সেটাই দেখার বিষয়।

শুধু অভিনেতারা নন, থাকার কথা মাইক্রোসফটের প্রধান বিল গেটস, মেটার সিইও মার্ক জাকারবার্গ, ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্ক, ডিজনির সিইও বব ইগার, অ্যাডবের সিইও শান্তনু নারায়ণেরও। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প, ‘ব্যাঙ্ক অব আমেরিকা’র চেয়ারম্যান ব্রায়েন থমাস ময়নিহান, ভুটানের রাজা-রানির মতো ব্যক্তিরাও রয়েছেন ওই দিনের অতিথি তালিকায়।

তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রতি পর্বের পোশাক পরিকল্পনা, থাকা, যাতায়াত সংক্রান্ত অনুষ্ঠানসূচি এবং নিয়মাবলি ইতোমধ্যে অতিথিদের কাছে পৌঁছে গেছে। তিন দিন ধরে অনুষ্ঠেয় এই অনুষ্ঠানে রয়েছে বিভিন্ন পর্ব। প্রতিটি পর্বের জন্য রয়েছে আলাদা থিম। সেই থিম অনুযায়ী পোশাক পরিকল্পনা করা হয়েছে হবু বর-কনের। সেই অনুযায়ী সাজতে হবে অতিথিদেরও।

তিন দিন ধরে এই উৎসব সাজানো হয়েছে নানা রকম অনুষ্ঠান। অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন হলিউড পপ-গায়িকা রিহানা। তার সঙ্গে দেখা যাবে ভারতীয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংকেও। থাকবেন অজয়-অতুল, এবং দিলজিৎ দোসাঞ্জ। শুধু প্রাপ্তবয়স্কদের মনোরঞ্জনের কথাই ভাবেননি আম্বানিরা। ছোটদের জন্য থাকবে ম্যাজিক! ম্যাজিশিয়ান ডেভিড ব্লেনের হাতের কারসাজিতে ভরে উঠবে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ আসর।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit