শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

সিলেট চা জনগোষ্টি ছাত্র যুব কল্যাণ পরিষদের ১ যুগ পূর্তিতে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট চা জনগোষ্টি ছাত্র যুব কল্যাণ পরিষদের গৌরব অর্জন ও অনুপ্রেরণায় ১ যুগ পূর্তিতে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে সিলেট সদর উপজেলার খাদিমনগর চা বাগানে সংগঠনের নির্মানাধীন কার্যালয়ের সামনে এ আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ।

সিলেট চা জনগোষ্টি ছাত্র যুব কল্যাণ পরিষদের সভাপতি দিলিপ রঞ্জন কুর্মীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজিত বাড়াইক এর পরিচালনায় বিশেষ অতিথি গোয়াইনঘাট ডিগ্রি কলেজের প্রভাষক চিত্তরঞ্জন রাজবংশী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালী কার্যকরি পরিষদের সভাপতি রাজু গোয়ালা, নির্মলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্টু রঞ্জন সিং, খাদিম চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সবুজ তাতী, ৩নং খাদিমনগরের ৯নং ওয়ার্ড মেম্বার আতাউর রহমান শামীম, খাদিম চা বাগানের মুরব্বী শ্রীবাস মাহালী, বুরজান চা কারখানার মুরব্বী সুশান্ত চাষা, সমাজ সেবক আহাদ মিয়া, সাইফুর রহমান, বুরজান চা কারখানার প্রধান শিক্ষক বিকাশ রঞ্জন দাস প্রমুখ।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট চা জনগোষ্টি ছাত্র যুব কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক বিক্রম রায়।

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit