শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

বিএমবিএফ সিলেট বিভাগ ও হাওড় উন্নয়ন পরিষদ সিলেট এর সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলার এডিশনার পিপি এডভোকেট শামসুল ইসলাম বলেছেন, প্রবাসীরা সবসময় দেশের উন্নয়নে রেমিটেন্স পাঠিয়ে দেশের অভুতপূর্ব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। তারা নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে দেশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়াচ্ছেন। দেশের মানবাধিকার রক্ষায় সকলকে এক সাথে কাজ করতে হবে। প্রবাসীদের মাধ্যমে সারা দেশের মানবিক সহযোগিতার হাত সব সময় প্রসারিত থাকে।তিনি নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে বিএমবিএফ সিলেট বিভাগ ও হাওড় উন্নয়ন পরিষদ সিলেট এর যৌথ উদ্যোগে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় সিনিয়র সহ সভাপতি এম আসাদুজ্জামান এর মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে স্বদেশ আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।বিএমবিএফ সিলেট বিভাগ এর সভাপতি আলহাজ¦ আতাউর রহমান এর সভাপতিত্বে ও হাওড় উন্নয়ন পরিষদ সিলেট এর সভাপতি মনোরঞ্জন তালুকদার এবং সাধারণ সম্পাদক খালেদ মিয়ার যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় সিনিয়র সহ সভাপতি এম আসাদুজ্জামান।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার নেতা আলহাজ¦ মনির আহমদ, বিএমবিএফ সিলেট জেলার সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, বিশ^নাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এম এ মতিন, বিএমবিএফ এর সহ সভাপতি বেলাল উদ্দিন, আলহাজ¦ ডা. এম এ রকিব, এডভোকেট সুদীপ বৈদ্য, শ্যামল চৌধুরী, এস এম বিল্লাহ, সিলেট জেলার সাধারণ সম্পাদক আলহাজ¦ তারা মিয়া তালুকদার, নারী নেত্রী শিরিন আক্তার চৌধুরী, আফসানা চৌধুরী, জাহানা বেগম, শেখ আক্তার, আখলাক হোসেন, ইউসুফ সেলু, আবু তাহের, আব্দুল হক, আখলাক হোসেন প্রমুখ। 

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit