বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা আরও সহজ হওয়া উচিত: হর্ষবর্ধন শ্রিংলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা সহজ করার ওপর জোর দিয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব, দেশটির ২০২৩ সালের জি২০ বিষয়ক প্রধান সমন্বয়কারী এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। 

তিনি বলেন, “আমি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলাম, তখন ৫ লাখ ভিসা দেওয়া হচ্ছিল। এরপর কিছু সরলীকরণ করা হয়। সে ক্ষেত্রে ভিসার সংখ্যা বাড়িয়ে ৫ থেকে ১৫ লাখ করা হয়েছিল। এখন সেটা ২০ লাখে রয়েছে। আমার মনে হয় ভিসা সহজলভ্য হওয়া উচিত, যাতে পর্যটকদের কোনও রকম হয়রানির শিকার না হতে হয়। ভিসা পেতে বিলম্ব না হয়। বাংলাদেশের জন্য ভিসা বাড়ানোর জন্য প্রয়াস চলছে এবং তা হলে মানুষে মানুষে সংযোগ বৃদ্ধি পাবে।”

শুক্রবার কলকাতার নিউটাউনের একটি হোটেলে ‘ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন’ (আইবিএফএ)-এর উদ্যোগে আয়োজিত ‘ভারত বাংলাদেশ সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে এসব মন্তব্য করেন শ্রিংলা। 

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, “দুটি প্রতিবেশী দেশের সঙ্গে কী ধরনের সম্পর্ক থাকতে পারে তার রোল মডেল হল ভারত-বাংলাদেশ। কাজেই ভারত-বাংলাদেশের যে সম্পর্ক আজ রয়েছে এ সম্পর্ক অটুট থাকবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের সম্পর্ক যেভাবে মজবুত করেছেন এ সম্পর্ক অটুট থাকবে। আমরা এই সম্পর্ক আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।”

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit