বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
হুথিদের হামলায় সৌদি লিগে রোনালদোদের ম্যাচ স্থগিত নরসিংদীতে হত্যা মামলার রহস্য উদঘাটন, বিশেষ সম্মাননা পেলেন এসআই ইউসুফ আহমেদ আশুলিয়ায় ছোট বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ  সার্ককে পুনরুজ্জীবিত করতে নেপালের সহায়তা চান স্থানীয় সরকার মন্ত্রী বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ৫ সন্ত্রাসী মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের রেশন এর চাল ও গম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। বিভাগীয় সদরগুলোতে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের

রাশিয়ার গোয়েন্দা প্লেন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার একটি গোয়েন্দা প্লেন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। 

ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, শুক্রবার চলতি মাসে দ্বিতীয়বারের মতো এ-৫০ নামের প্লেনটিকে রাশিয়ার রোস্তভ-অন-ডন এবং ক্রাসনোদরের মধ্যবর্তী স্থানে ভূপাতিত করা হয়।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জরুরি পরিষেবার কাজে নিয়োজিত ব্যক্তিরা রাশিয়ার কানেভস্কয় শহরে ওই প্লেনটির ভগ্নাংশ পরিষ্কার এবং বিস্ফোরিত যানটির আগুন নির্বাপিত করেছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। তবে কিয়েভের বিবৃতিতে বলা হয়নি কিভাবে প্লেনটি ধ্বংস করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি।

এই ঘটনায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান মাইকোলা ওলেশ্চুক। তিনি জানিয়েছেন, শুক্রবার ইউক্রেনের বিমান বাহিনী শত্রুদের একটি দূরপাল্লার রাডার শনাক্তকরণ প্লেন এ-৫০ ভূপাতিত করা হয়েছে। কিয়েভের দাবি, রাশিয়ার গোয়েন্দা কাজে ব্যবহৃত হতো ভূপাতিত প্লেনটি।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আজভ সাগরে রাশিয়ার আরেকটি গোয়েন্দা প্লেন ভূপাতিত করার দাবি করে ইউক্রেন। সূত্র: বিবিসি, রয়টার্স, আল আরাবিয়া

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit