শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

রাঙামাটিতে পিকনিকের বাস উল্টে আহত-১৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়কের উপর পিকনিক বাস উল্টে যায়। এতে করে বাসের ভেতরে থাকা অন্তত ৪৩ জন যাত্রীর প্রায় সকলেই কমবেশি আহত হয়েছে। কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ব্যঙছড়িস্থ মুসলিম পাড়ার স্টীল ব্রীজের সামনে এই দূর্ঘটনার ঘটনা ঘটে।জানা গেছে, চট্টগ্রামের সীতাকুন্ড থেকে চট্টমেট্টো-ব-১১-১২৮২ নম্বরের পিকনিকের যাত্রীবাহী বাসটি রাঙামাটির কাপ্তাইয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়কের উপরে উল্টে যায়। এতে করে প্রায় সকলেই কমবেশি আহত হয়। এসময় সড়কের উভয় পাশে যানজট লেগে যায়। তারা সকলেই কাপ্তাইয়ে পিকনিক করতে যাচ্ছিলেন।

ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই থানা পুলিশ, ৪১ বিজিবি,ফায়ার সার্ভিস এবং নৌ বাহিনী সদস্যরা সড়ক হতে গাড়িটি সরিয়ে সড়কের পাশে রেখে যান চলাচল স্বাভাবিক করেন।কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, আহতদের তাৎক্ষণিক কোনো পরিচয় পাওয়া যায়নি। দূর্ঘটনায় কবলিত বাসে ৪০ থেকে ৪৩ জনের মতো যাত্রী থাকতে পারে। আহতদের চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কাপ্তাই নৌবাহিনী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।  এদিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, ১৩ জন আহত যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 
কিউএনবি /অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit