মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

কাটাখালি থানা পুলিশের উদ্যােগে অপরাধ নিয়ন্ত্রণে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য”বিট পুলিশিং সভা অনুষ্ঠিত”

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৯ Time View

মোঃ আমজাদ হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি : বৃহস্পতিবার বিকালে আরএমপি’র কাটাখালি থানা পুলিশের উদ্যােগে জনগণের নিকট সেবা পৌঁছে দিতে, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য এবং অপরাধ নিয়ন্ত্রণে “বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। কাটাখালি থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুর রহমান’র সভাপতিত্বে, সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মধুসূদন রায়, উপ-পুলিশ কমিশনার (মতিহার বিভাগ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ একরামুল হক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মতিহার বিভাগ), মোঃ আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার (মতিহার বিভাগ), মোঃ আবু সামা সভাপতি কাটাখালি পৌর: আওয়ামী লীগ,সহ কাটাখালি থানাধীন পৌরসভার কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের সদস্য, সাংবাদিক, এ্যাডভোকেট, মসজিদের ইমাম,মাদ্রাসা ও স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা, এবং স্থানীয়, ব্যবসায়ী, ইউনিয় পরিষদের গ্রাম পুলিশ সহ জন-সাধারনণ এসময় উপস্থিত ছিলেন।

প্রধান আলোচক’র বক্তব্যকালে মধুসূদন রায় বলেন,কাটাখালি থানা সীমান্তবর্তী থানা হওয়ায় একটি স্পর্শকাতর থানা। আশপাশের বেশ কয়েকটি উপজেলার মাদক সেবী ও মাদক ব্যবসায়ীরা কাটাখালি প্রতিনিয়ত অসৎ উদ্দেশ্য যাতাযাত করে। মাদক, জুয়ার বিরুদ্ধে আরএমপি পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যহত আছে এবং কিশোর গ্যাং পাশাপাশি ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে আমরা সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছি সারাদেশের নেয় আরএমপি পুলিশ বিট পুলিশিং সেবা চালু করেছে।

যাতে করে জনগণ আরো দ্রুত সময়ে যেকোন ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়। বিট পুলিশিং হলো অনলাইন কেনাকাটার মত! আপনে ঘরে বসেই বিট পুলিশিং এর মাধ্যমে যেকোন পুলিশি সেবা গ্রহণ করতে পারেন। পাশাপাশি আপনাদের যেকোন সমস্যায় কাটাখালি থানাসহ আরএমপির দরজা আপনাদের জন্য সব সময় খোলা। কোন ভয় বা সংকচের কারণ নেই। আপনাদের থানায় আপনারা যেমন সরাসরি গিয়ে সেবা নেন। তেমনি ভাবে আমাদের কাছে সরাসরি গিয়ে সেবা গ্রহণ করতে পারেন।

 

 

কিউএনবি /আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit