শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

২ মেয়েকে বিষপান করিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : চাঁদপুরের হাজীগঞ্জে পারিবারিক কলহে নিজের ২ শিশু কন্যাকে বিষপান করিয়ে আত্মহত্যা করেছেন তানিয়া আক্তার (২৭) নামে এক নারী। 

মঙ্গলবার রাতে বাকিলার শ্রীপুর উত্তরে এ ঘটনা ঘটে। নিহত তানিয়া মালয়েশিয়া প্রবাসী কাউসারের স্ত্রী।

হাসপাতাল সূত্র জানায়, তানিয়াকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তবে তাবাচ্ছুম (৬) এবং ফাতেহা (৪) নামে বিষপান করা তার দুই শিশু এখনো চিকিৎসাধীন আছে। 

নিহত তানিয়ার স্বজন আছমা বেগম বলেন, প্রায় বছরখানেক আগে কাউসার বিদেশে গেছে। আর এই সময়ে তাদের পারিবারিক কলহের সৃষ্টি হলে রাতের আঁধারে তানিয়া এই কাণ্ড ঘটিয়েছে।

এ বিষয়ে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা বলেন, বিষপান অবস্থায় এক গৃহবধূ ও ২ কন্যা শিশুকে হাসপাতালে আনা হলেও গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই বিষক্রিয়ায় তিনি মারা গেছেন। তবে কন্যা শিশুগুলোকে এখনো আমরা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। কিন্তু ওরা এখনো শঙ্কামুক্ত নয়।

কিউএনবি/অনিমা/২১ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit