শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম

সকাল থেকে ঢাকার আকাশ ‘গুমোট’, যা বললো আবহাওয়া অধিদপ্তর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : আজ মঙ্গলবার সকাল থেকেই গুমোটভাব রয়েছে ঢাকার আকাশজুড়ে। কুয়াশা নাকি মেঘ তাও বোঝা যাচ্ছে না। এমন পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকায় আজ সামান্য বৃষ্টি হতে পারে। আকাশে মেঘ থাকায় কুয়াশার মতো দেখাচ্ছে। 

গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে দেওয়া আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বছরের এই সময়ে সাধারণত কিছুটা বৃষ্টি হয়ে থাকে। এখন বিভিন্ন স্থানে আকাশ কিছুটা মেঘলা আছে। সন্ধ্যার দিকে সামান্য পরিমাণ বৃষ্টি হতে পারে। দুই থেকে তিন দিন এই পরিস্থিতি চলতে পারে।

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit