সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

ঢাবিতে ভাষা উৎসব উদযাপিত

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে আজ ১৯ ফেব্রুয়ারি (২০২৪) সোমবার ভাষা উৎসব উদযাপিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করেন। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ভাষা প্রোগ্রামের শিক্ষক ও 

দেশি-বিদেশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল শহিদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “ভাষা আন্দোলনে নেতৃত্ব দেয়ায় ১৯৪৮ সালে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়েছিল। ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষার অধিকার ও মর্যাদা লাভ করেছি”। 

বর্তমানে পৃথিবীব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বিশ্বের সকল দেশ ও সকল ভাষাভাষীর জন্য দিবসটি এখন শক্তি ও অনুপ্রেরণার উৎস। উপাচার্য বিশ্বের সকল ভাষা যথাযথভাবে সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী ভাষা উৎসবে বাংলা, ইংরেজি, আরবী, ফরাসি, হিন্দি, স্প্যানিশ, চীনা, জাপানিসহ বিভিন্ন ভাষায় সংগীত ও আবৃত্তি পরিবেশন করা হয়। আধুনিক ভাষা ইনস্টিটিউটের বিভিন্ন ভাষা প্রোগ্রামে অধ্যয়নরত বাংলাদেশ, ভারত, চীন, জাপান, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit