রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

নোয়াখালীতে হাসপাতালে হাজতির মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭২ Time View
নোয়াখালী প্রতিনিধি : ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন। মৃত মো.আবুল বাশার ওরফে বাদশা (৪৩)  জেলার বেগমগঞ্জ উপজেলার মীর আলীপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী জেলা কারাগারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে হাজতি বাদশা। তাৎক্ষণিক কারারক্ষী নাহিদ ও মেহেদী তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান। সে ২০১৮সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) এর হাজতি আসামি। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বেগমগঞ্জ থানায় এ মামলা করা হয়। যাহার মামলা নং-৪১। 

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম হাজতি মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।  তবে তিনি তাৎক্ষণিক মৃত্যু সঠিক কোনো কারণ জানাতে পারেননি।  অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার মরদেহ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কারারক্ষী সুমন বড়ুয়া বলেন,  ইতোমধ্যে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit