সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

ভাবগম্ভীর পরিবেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে সবার সহযোগিতা চাইলেন ঢাবি ভিসি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৭ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ভাবগম্ভীর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে সকলের সহযোগিতা চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ. এস. এম. মাকসুদ কামাল।আজ ১৯ ফেব্রুয়ারি (২০২৪)  সোমবার দুপুর ১২: ৩০টায় উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে‌ ‘যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন’ উপলক্ষ্যে সাংবাদিকদের ব্রিফিং  এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক ডক্টর মুহাম্মদ সামাদ,প্রো ভিসি (শিক্ষা) অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক  মমতাজ উদ্দিন আহমেদ,শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ছামাদ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।উপাচার্য আরও বলেন , “রাষ্ট্রাচার অনুযায়ী একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিমূল প্রস্তুত করার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তা যথাসময়েই সম্পন্ন হবে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী, বিএনসিসি,রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, রেঞ্জার এবং স্বেচ্ছাসেবকবৃন্দ থাকবেন”। তাদের কে যথাযথ সহযোগিতা করতে সবার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

তিনি বলেন,”একুশে প্রহরের দিন সর্বস্তরের মানুষ পলাশী মোড় হয়ে  সলিমুল্লাহ হল এবং জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে যাবেন। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ দিয়ে দোয়েল চত্বর এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রাস্তা দিয়ে বের হয়ে যাবেন”।তিনি আরো জানান,”শারীরিক শিক্ষা কেন্দ্রে অতিথি কক্ষ থাকবে। কেন্দ্রীয় শহীদ থেকে আজিমপুর পর্যন্ত কোন মিছিল সমাবেশ করা যাবে না। কোন প্রচারণামূলক পোস্টার – ব্যানার থাকবে না।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ বছরে ২১ বার শহীদ মিনারে ফুল দেওয়ার ছবি ফটো প্রদর্শনী আয়োজন করা হবে শহীদ মিনার এলাকায়।এই প্রদর্শনীর নাম ‘একুশের একুশ’ “।

 

 

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit