শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

নতুন প্রজন্মের এইচ-৩ রকেট উৎক্ষেপণ করল জাপান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার সফলভাবে নতুন প্রজন্মের এইচ-৩ রকেট উৎক্ষেপণ করেছে জাপান। গত বছরে এই প্রচেষ্টায় ব্যর্থ হয়েছিল দেশটি। কাগোশিমা প্রিফেকচারের তানেগাশিমার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপের তানেগাশিমা মহাকাশকেন্দ্র থেকে শনিবার রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে। খবর রয়টার্সের। 

এ সময় তানেগাশিমা স্পেস সেন্টারে বিজ্ঞানীদের হাততালি দিতে এবং একে অপরকে খুশিতে জড়িয়ে ধরতে দেখা গেছে।পরে সংস্থাটি জানিয়েছে, রকেটটির দুটি মাইক্রোস্যাটেলাইট এবং একটি ডামি স্যাটেলাইটসহ অতিরিক্ত সব ওজন সফলভাবে ছেড়েছে। আশা করা হচ্ছে, দুই দশকের পুরনো এইচ-টু রকেটকে প্রতিস্থাপন করবে পরবর্তী প্রজন্মের রকেট এইচ-৩। জেএএক্সএ এবং প্রাথমিক ঠিকাদার কোম্পানি মিটসুবিশি হেভি ইন্ডাস্ট্রিস আশা করছে, রকেটটির কম খরচ এবং ব্যাপক ওজন ধারণ ক্ষমতা আন্তর্জাতিক গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করকে সক্ষম হবে এবং তাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাবে।

৬৩ মিটার (২৯৭ ফুট) দৈর্ঘ্যের এইচ-৩ রকেটটি মহাকাশে ৬.৫ টন ওজন বহন করতে সক্ষম। এর সহজ কাঠামো ও অটোমোবাইল-গ্রেড ইলেকট্রনিক্সের কারণে প্রতি উৎক্ষেপণে খরচ কমিয়ে ৫০০ কোটি ইয়েন বা ৩ কোটি ৩০ লাখ ডলার পর্যন্ত আনা হয়েছে। যা পূর্ববর্তী প্রজন্মের রকেট এইচ-২ এর তুলনায় প্রায় অর্ধেক। এর প্রতিটি উৎক্ষেপণে প্রায় এক হাজার কোটি ইয়েন খরচ হয়। ২০৩০ সালের মধ্যে এইচ-৩ রকেট ব্যবহার করে প্রায় ২০টি উপগ্রহ এবং প্রোব উৎক্ষেপণের পরিকল্পনা করেছে জাপান সরকার।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit