বিনোদন ডেস্ক : প্রায় দেড় বছর বিরতি কাটিয়ে আবারও নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন শরিফুল রাজ। ব্যক্তিজীবন নিয়ে নানা আলোচনা-সমালোচনার ভিড়ে সিনেমায় অনিয়মিত তিনি। তবে আসছে রোজার ঈদে একটি নয়, তিনটি সিনেমা মুক্তি পাবে তার।
সরকারি অনুদানের সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। সিনেমার সহপ্রযোজকও তিনি। দেয়ালের দেশ সিনেমায় রাজ-বুবলী ছাড়া আরও আছেন আজিজুল হাকিম, সাবেরী আলম, স্বাগতা, শাহাদাত হোসেন প্রমুখ। অন্যদিকে ‘কাজলরেখা’ সিনেমায় রাজের নায়িকা মন্দিরা চক্রবর্তী। এটিও সরকারি অনুদানের সিনেমা।
মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ পালা অবলম্বনে নির্মিত হয়েছে এটি। অভিনয়ে আরও আছেন রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মান, শাহানা সুমী, রহমত আলী, গাউসুল আলম শাওন প্রমুখ। ঈদে মুক্তির তালিকায় থাকা রাজের আরেক সিনেমা ‘ওমর’-এর নায়িকার নাম এখনো প্রকাশ করা হয়নি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।
কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১::৪০