শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

পাকিস্তান সংসদে বিরোধী দল হিসেবে যোগ দেবে পিটিআই

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের চলমান সরকার গঠন প্রক্রিয়ায় কেন্দ্রীয় ও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে (সংসদে) বিরোধী দল হিসেবে যোগদানের জন্য দলীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান নেতা ইমরান খান।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানী ইসলামাবাদে পিটিআইয়ের কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার সাইফ সাংবাদিকদের বলেছেন, ‘দলীয় প্রধান ইমরান খানের নির্দেশনা অনুযায়ী আমরা কেন্দ্র ও পাঞ্জাবে বিরোধী দল হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। তার নির্দেশনা অনুযায়ীই অন্যান্য দলগুলোর সঙ্গে যোগাযোগ করছি।’ শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) মাশাল ইউসুফজাই লিখেছেন, ‘যেসব দল সরকার পরিবর্তনে জড়িত ছিল এবং পাকিস্তানের সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করেছে, তারা কোনো কিছু বলার বা সরকার গঠনের সুযোগ পাবে না। আমাদের রাজনীতি কোনো ক্ষমতার জন্য নয় বরং মানুষের সত্যিকারের স্বাধীনতার জন্য।’

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৬টি আসনের মধ্যে ২৬৫ আসনে নির্বাচন হয়। দলীয় প্রতীক না থাকায় এবারের নির্বাচনে ইমরান খানের মনোনীত ব্যক্তিরা স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে নির্বাচন করেন। স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেও পিটিআই ৯২টি আসনে জয় পায়। তবে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলেও পিটিআইয়ের স্বতন্ত্রদের যে কোনো একটি রাজনৈতিক দলে যোগ দিতে হবে এবং ওই দলের প্রতি আনুগত্য দেখাতে হবে। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit