সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

আটোয়ারীতে ‘মেসার্স রহমান এন্টারপ্রাইজ’ এর শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৪ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স রহমান এন্টারপ্রাইজ’ এর পক্ষ থেকে এলাকার হতদরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ১৬ ফেব্রুয়ারি) বাদ জুম্মা নিজস্ব বাসভবন বড়দাপ প্যারিস ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল বিতরণ করেন সাবেক পঞ্চগড় চেম্বার অব কমার্সের সাবেক ডাইরেক্টর, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি ও ব্যাবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ খলিলুর রহমান ও তার বড় ভাই সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুর রহমান(আব্দার)।

এসময় উপস্থিত ছিলেন, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, রাধানগর ইউপি সদস্য মোঃ আব্দুস সাত্তার, ইউপি সদস্য মোঃ আনসার আলী(মিঠুন),মেসার্স বকুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ হায়দার আলী বকুল, নিপেন জুঁয়েলার্স এর স্বত্বাধিকারী নিপেন চন্দ্র ঘোষ প্রমুখ। শীতবস্ত্র বিতরণের সময় আলহাজ¦ আব্দুর রহমান সবার কাছে দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

কিউএনবি/অনিমা/১৬ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:১৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit