শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

দুর্গাপুরে টিউবওয়েল থেকে পানির সঙ্গে বেরুচ্ছে গ্যাস

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে থাকা পরিত্যক্ত টিউবওয়েল থেকে কোনপ্রকার চাপ ছাড়াই পানির সঙ্গে বেরুচ্ছে গ্যাস। বৃহস্পতিবার বিকেলে থেকে এ খবরে ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ।

এ নিয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, টিউবওয়েল থেকে গ্যাস বের হওয়ার খবর পেয়ে ওই গ্রামে সিরাজুল ইসলামের বাড়িতে ছুটে যান এলাকার অনেকেই। বিষয়টি দেখে সকলেই হতবাক হয়েছেন। এলাকার লোকজনের পাশাপাশি শুক্রবার সকাল থেকে এলাকার আশপাশের লোকজন একনজর দেখতে সেই বাড়িতে ভিড় করছেন।

সিরাজুল ইসলামের স্ত্রী রমিজা খাতুন জানান, তাদের বসত ঘরের পিছনের একটি টিউবওয়েল প্রায় ১০ বছর ধরে অকেজো হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রতিদিনের মতো আজ সকালে তিনি নিজ বসত ঘরে অবস্থান করছিলেন। এরই মধ্যে সকাল সাড়ে দশটার দিকে হঠাৎ পানির বিকট শব্দে শুনে ঘর থেকে বের হন তিনি। ঘরের পিছনে গিয়ে দেখেন চাপ ছাড়াই নষ্ট টিউবওয়েল থেকে অনবরত পানি বেরুচ্ছে। বিষয়টি ভয় পেয়ে দুপুরের দিকে ৯৯৯ এ কল দিলে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন জ্বালালে তাঁরা নিশ্চিত হন এটি গ্যাস। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়ে এবং সেখানে উৎসুক মানুষের ভির জমে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মুহাম্মদ আলী যুগান্তর কে বলেন, ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে লাল নিশানা লাগিয়ে আসছি। পাশাপাশি বাড়ির লোকজনদের সর্তক করে আসি যেন কেউ এটির আশপাশে আগুন না নিয়ে আসে। আমরা এ বিষয়ে পরবর্তি ব্যবস্থা নেয়ার জন্য উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.রকিবুল হাসান যুগান্তর কে বলেন, আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলো। তারা বাড়ির লোকজনকে সতর্ক করে এসেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরে তথ্য পাঠানো হয়েছে। তথ্য মোতাবেক পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit