শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে কে এগিয়ে?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শেষ হলো ইন্দোনেশিয়ার ‘একদিনের নির্বাচনি উৎসব’। বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্রের দেশে ভোট দিয়েছেন ২০ কোটিরও বেশি মানুষ। নির্বাচনের প্রধান তিন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে ছিলেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ানতো, জাকার্তার সাবেক গভর্নর আনিয়েস বাসওয়েদান ও সেন্ট্রাল জাভার গভর্নর গাঞ্জার প্রানো। 

একাধিক জরিপ বলছে, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন সুবিয়ানতো। তিনি জনপ্রিয় বিদায়ি প্রেসিডেন্ট জোকো উইদোদোর স্থলাভিষিক্ত হতে পারেন। পর্যবেক্ষকদের দাবি, নির্বাচনি প্রচার-প্রচারণায় সুবিয়ানতোকে পরোক্ষভাবে সমর্থন দিয়েছেন উইদোদো। সুবিয়ানতো তার নির্বাচনি প্রচারে জনতুষ্টিবাদী বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে উইদোদোর নীতি অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। 

ইন্দোনেশিয়ার স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতৃত্ব দিয়ে এসেছেন দেশটির দুই মেয়াদের প্রেসিডেন্ট উইদোদো। দেশটির সংবিধান অনুযায়ী, একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকতে পারবেন না। এই সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে উইদোদো আর প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারছেন না। 

নির্বাচনে সরাসরি প্রেসিডেন্ট হতে সুবিয়ানতোকে মোট ভোটের ৫০ শতাংশের বেশি পেতে হবে। পাশাপাশি তাকে দেশটির ৩৮ প্রদেশের অর্ধেকের বেশি স্থানে অন্তত এক-পঞ্চমাংশ ভোট পেতে হবে। তা না হলে আগামী জুন মাসে শীর্ষ দুই প্রতিদ্ব›দ্বীর মধ্যে আবার ভোট হবে। 

বিবিসির খবরে বলা হয়, দেশটির ভোটাররা এদিন প্রেসিডেন্টের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট, ৫৮০ জন পার্লামেন্ট সদস্য, ২০ হাজারের বেশি আঞ্চলিক আইনপ্রণেতাও নির্বাচন করবেন। এসব নির্বাচনে প্রায় ২ লাখ ৬০ হাজার প্রার্থী লড়ছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit