শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন নেতানিয়াহুর মেসিকে নতুন রূপে দেখছি, সে পুরো দলকে কাঁধে তুলে নিয়েছে: ইয়াসিন বুনু পিস্তল উপহার দিয়ে ন্যাটো নেতাদের বিপদে ফেললেন এরদোয়ান খামেনির শেষ জানাজায় ইমামতি করলেন ১০১ বছরের আয়াতুল্লাহ হামেদানি ২৪ ঘণ্টায় ১১ বিলিয়ন ব্যারেল তেল সরিয়ে নিল ইরান যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পরও থমথমে হরমুজ প্রণালি খামেনির শেষ বিদায়ে ইরান-ইরাকে অংশ নেয় ৪ কোটি ৩০ লাখ মানুষ: প্রেস টিভি মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

দুর্গাপুরে সরস্বতী পূজা অনুষ্ঠিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী পূজা। শাস্ত্রীয় বিধান অনুসারেই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে আয়োজন করা হয়েছে এই পূজা। সে লক্ষে দেবীকে বরণ করে নিতে পাড়া মহল্লায় তৈরি হয়েছে ছোট খাটো বহু পূজা মন্ডপ। এবছর দুর্গাপুর উপজেলায় প্রায় ২শত টি মন্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক সরস্বতী দেবী পূজা আয়োজনে মন্ডপ গুলোতে প্রার্থনা আর সাজ স্বজ্জাতে ব্যস্ত সময় পার করছে ভক্তরা। বিভিন্ন মন্ডপে অঞ্জলী প্রদান, প্রসাদের বিতরন সহ ধর্মীয় সঙ্গীত অনুষ্ঠানের আয়োজনও করেছে কোনো কোনো পুজামন্ডপ।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট মানেস চন্দ্র সাহা বলেন, সরস্বতী পূজা শিক্ষার্থীদের পূজা নামেও বেশ পরিচিত, এ পূজা আয়োজনে অন্যান্যদের চেয়ে তরুনরাই সবচেয়ে বেশী শ্রম দিয়ে থাকে। প্রতি বছরের মত এবারো সুন্দরভাবে পূজা উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit