বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদ এবং পার্লামেন্ট-প্রাদেশিক আইনসভার ২০ হাজার ৬০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় দুই লাখ ৫৯ হাজার জন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। খবর বিবিসির।

ভোট উপলক্ষে ২৮ কোটি জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ৮ লাখের বেশি কেন্দ্রে আজ ভোট নেোয়া হচ্ছে। ভোটকেন্দ্রে ৫৭ লাখের বেশি ব্যক্তি নির্বাচনি দায়িত্ব পালন করছেন। ছয় ঘণ্টা ধরে চলবে ভোটগ্রহণ। ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, আজই শেষ হবে ভোটগ্রহণ এবং আজই জানা যাবে, — কে হচ্ছেন দেশটির প্রেসিডেন্ট।

প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছেন ইন্দোনেশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং অবসরপ্রাপ্ত জেনারেল প্রোবোয়ো সুবিয়ান্ত। সাবেক প্রেসিডেন্ট সুহার্তোর সময়কার এই সামরিক কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এছাড়া জোকো উইদাদোর নেতৃত্বাধীন প্রশাসনের দুজন গভর্নর গাঞ্জার প্রানোয়ো এবং আনিস বাসউইদানও প্রার্থী হিসেবে আছেন এ দৌড়ে।

গত সপ্তাহে দুটি জরিপে দেখা গিয়েছিল, প্রেসিডেন্ট পদে এ  তিন প্রার্থীর মধ্যে অবসরপ্রাপ্ত জেনারেল প্রোবায়ো সুবিয়ান্তের প্রতি সমর্থন রয়েছে ৫১ শতাংশ ভোটারের। আর গাঞ্জার প্রানোয়ো এবং আনিস বাসউইদানের প্রতি সমর্থন রয়েছে যথাক্রমে ৩১ এবং ২৭ শতাংশ ভোটারের।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit