বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ইসরায়েলে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রপ্তানি বন্ধের নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ব্যবহার করা হচ্ছে এমন উদ্বেগের কারণে নেদারল্যান্ডস সরকারকে ইসরায়েলে এফ-৩৫-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আপিল আদালত।

বিবিসি জানিয়েছে, আদালতটি মানবাধিকার গোষ্ঠীগুলোর পক্ষে রায় দিয়েছেন, যারা যুক্তি দিয়েছিলেন যে, ডাচ গুদাম থেকে সরবরাহ করা যন্ত্রাংশগুলো গাজায় ইসরায়েলের আইন লঙ্ঘনে অবদান রাখছে। যদিও যুদ্ধাপরাধের কথা বরাবরই অস্বীকার করে আসছে ইসরায়েল।

হেগের ওই আপিল আদালত বলেছেন, ‘এটি অনস্বীকার্য যে, রপ্তানিকৃত এফ-৩৫ যন্ত্রাংশগুলো আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহৃত হওয়ার একটি স্পষ্ট ঝুঁকি রয়েছে।’ওই আপিল আদালত আরও বলেছেন, ‘ইসরায়েল তার আক্রমণ পরিচালনা করার সময় বেসামরিক জনসংখ্যার পরিণতি সম্পর্কে যথেষ্ট হিসাব করছে না।’

আদালত বলেছেন, ‘ডাচ সরকারকে সাত দিনের মধ্যে আদেশটি মেনে চলতে হবে। তবে, সরকার চাইলে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে।’গত ডিসেম্বরে অক্সফামের ডাচ সহযোগী সংস্থাসহ বেশ কয়েকটি গ্রুপের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল।

গাজায় ইসরায়েলের অবরোধ সত্ত্বেও ডাচ সরকার ইসরায়েলে এফ-৩৫ যন্ত্রাংশের রপ্তানি লাইসেন্স অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়ার পরে ওই মামলা দায়ের করা হয়। এর আগে একটি পৃথক মামলায় জাতিসংঘের শীর্ষ আদালত গত মাসে ইসরায়েলকে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সকল প্রকার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল।

এদিকে, গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত চার মাসে গাজায় ২৮,১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১,২০০ জন নিহত হওয়ার পর গাজায় অভিযান শুরু করে ইসরায়েল।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit